রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রুবেল সরকারের বড় ভাইয়ের ইন্তেকাল
রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. রুবেল সরকারের শ্রদ্ধেয় বড় ভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মরহুমের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, এই অকাল প্রয়াণে পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।