বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদআরএমপি সদর দপ্তরে পিপিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরএমপি সদর দপ্তরে পিপিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি)দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় মামলার তদন্ত, বিচার প্রক্রিয়া ও আইন প্রয়োগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে একই মামলার বিচার একাধিক আদালতে চলমান থাকলে ভিন্ন ভিন্ন জব্দ তালিকা প্রস্তুত করার প্রয়োজনীয়তা, মাদক মামলার জব্দ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন, এবং চার্জশিট যেন ত্রুটিমুক্ত হয়—এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া মামলার তদন্ত কার্যক্রমে কোনো ত্রুটি না থাকে, যাতে রায় প্রভাবিত না হয় এবং সাধারণ মানুষ বিচার প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানির শিকার না হন—সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীরা যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা জনিত অনিরাপত্তা অনুভব না করেন, সে পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিচার কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত পিপি ও পুলিশ কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুন ২০২৬
দৈনিক উপচার