বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদলক্ষ্মীপুর-বর্ণালী সড়কে ফুটপাত দখলমুক্ত

লক্ষ্মীপুর-বর্ণালী সড়কে ফুটপাত দখলমুক্ত

উচ্ছেদ অভিযানে সরানো হলো অবৈধ স্থাপনা
favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড় থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ।

প্রশাসন জানায়, নগরবাসী ও পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়।

অভিযান চলাকালে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে উচ্ছেদ কার্যক্রম শেষে কিছু অবৈধ দোকান ও স্থাপনার মালিক এবং দখলদারদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তারা প্রশাসনের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এলাকায় নজরদারি অব্যাহত থাকবে, যাতে পুনরায় কেউ অবৈধভাবে ফুটপাত দখল করতে না পারে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুন ২০২৬
দৈনিক উপচার