মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে আরবান হেলথ সেন্টার সরকারি ব্যবস্থাপনায় আনার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে আরবান হেলথ সেন্টার সরকারি ব্যবস্থাপনায় আনার দাবিতে মানববন্ধন

favicon
স্টাফ রিপোর্টার :-

দেশের ১৯২টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার সরাসরি স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে পরিচালনা, বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বহাল রাখা এবং প্রতিষ্ঠানগুলোকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করেন রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রায় ৫০ থেকে ৬০ জন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফ্যামিলি প্ল্যানিং কো-অর্ডিনেটর ডা. মো. ওয়ালিদ চৌধুরী, ফিজিশিয়ান ডা. আফিফা জাহান, মেডিকেল অফিসার ডা. নিভা রজব, ফিজিশিয়ান ডা. নাজিয়া ইসলাম, অফিস অ্যাসিস্ট্যান্ট কামরুন নাহার শিউলি, মইনুল হাসান সাদিক, সাহিদা খাতুনসহ বিভিন্ন আরবান স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তারা বলেন, দেশের ১২টি সিটি কর্পোরেশন ও ২৩টি পৌর এলাকায় দীর্ঘদিন ধরে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো দরিদ্র, নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের মাধ্যমে এই সেবাব্যবস্থা গড়ে উঠেছে।

তারা অভিযোগ করেন, সম্প্রতি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোর ভবিষ্যৎ পরিচালনা নিয়ে অনুষ্ঠিত এক সভায় পরিচালন ব্যয়ের ৫০ শতাংশ এনজিও এবং ৫০ শতাংশ স্বাস্থ্যসেবা বিভাগ বহন করে কার্যক্রম পরিচালনার একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা ও কর্মরত জনবলের চাকরির নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আর কোনো এনজিওর মাধ্যমে নয়, বরং দেশের ১৯২টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার সরাসরি স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে পরিচালনা করতে হবে। একই সঙ্গে বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বহাল রাখা, প্রতিষ্ঠানগুলোকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা এবং নগরবাসীর জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও নজরদারি বজায় রাখা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ জুন ২০২৬
দৈনিক উপচার