রবিবার , ১৪ জুন ২০২৬
হোমরাজশাহীতানোরে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তানোরে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

favicon
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শনিবার উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” শীর্ষক এ উদ্যোগের উদ্বোধন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্যব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় তানোর উপজেলা  নির্বাহী কর্মকর্তা নাঈমা খান তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ে  বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বন কর্মকর্তা সারওয়ার জাহান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ শিক্ষার্থীরা।

দুপুর ১টার দিকে তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ করেন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দীন বাবু, এছাড়াও  প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের রাস্তা, স্কুলের মাঠসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈম খান বলেন, বৃক্ষই পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব তানোর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। 

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ জুন ২০২৬
দৈনিক উপচার