শুক্রবার , ১৯ জুন ২০২৬
হোমরাজশাহীসাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত

সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত

favicon
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত

নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলে ২ হাজার ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাবদা, গুলসা, সিং, রুই, মৃগেল ও কাতলা মাছের পোনা।

শনিবার (১৩ জুন) বেলা ১২টায় ২০২৫-২০২৬ অর্থবছরের জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ পোনা অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), প্রকল্প পরিচালক শামসুল কবির, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, বিল ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ জুন ২০২৬
দৈনিক উপচার