মুন্ডুমালায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র ও মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথি বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।
তিনি বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম,তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল,চান্দুডিয়া ইউপি বিএনপির সাধারন সম্পাদক সাজ্জাদ আলী,বিএনপি নেতা উমর আলী,তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন, বিএনপি নেতা শরীয়তল্লাহ সহ বিএনপির ও অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।