সোমবার , ১১ মে ২০২৬
হোমরাজশাহীতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

তানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

favicon
তানোর প্রতিনিধি :

বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার অন্যতম সদস্য, তানোর প্রেসক্লাবের সদস্য ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতানের মা মরহুমা জোসনা বেওয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) বিকেল সাড়ে ৫টায় তানোর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমা জোসনা বেওয়ার কর্মময় জীবন ও মানবিক গুণাবলি নিয়ে স্মৃতিচারণ করেন সংগঠনের অন্যতম সদস্য ও মরহুমার সন্তান সাংবাদিক টিপু সুলতান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি বকুল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, সদস্য ও গণমাধ্যমকর্মী হামিদুর চৌধুরী, পাপ্পু কুমার, আব্দুর রহিম ও আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সদস্য মাহাবুব জুয়েল, রুলফাও এনজিও’র তানোর উপজেলা সমন্বয়কারী রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মুনিরুল ইসলাম মনা, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুস সবুর মরহুমা জোসনা বেওয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ভোরে সাংবাদিক টিপু সুলতানের মা জোসনা বেওয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে তানোরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ মে ২০২৬
দৈনিক উপচার