শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজশাহীঅর্থের অভাবে কোনো শিশুর লেখাপড়া বন্ধ হবে না
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

অর্থের অভাবে কোনো শিশুর লেখাপড়া বন্ধ হবে না

favicon
স্টাফ রিপোর্টার :

মহিষবাথান এলাকার কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত রাজশাহী শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, শিক্ষাই শিশু ও যুবাদের জীবন বদলের অন্যতম প্রধান হাতিয়ার। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আজকের শিশু ও যুবসমাজকে যোগ্য, শিক্ষিত, মানবিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় নগরের মহিষবাথান এলাকার কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)-এর আয়োজনে অনুষ্ঠিত রাজশাহী শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘জাগো, ঐক্যবদ্ধ হও, আলোকিত করো: শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন এডিপি কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মঞ্জুরুল কাদির, বোয়ালিয়া ইউনিটের মেট্রো থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান এবং রাজশাহী সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা আলমাহমুদ রণি। এছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ১০০ জন যুবা এই সমাবেশে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে আরও বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যতের মজবুত ভিত্তি গড়ে তোলার উপযুক্ত সময় হলো শৈশব ও কৈশোর। এই বয়স থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজ লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, অর্থের অভাবে কোনো শিশুর লেখাপড়া বন্ধ হবে না এবং টাকার অভাবে শিক্ষা থেমে গেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। বর্তমান সরকার শিক্ষার প্রসারে শিক্ষাকে অবৈতনিক করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে শিশু ও যুবাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন, নেতৃত্বের বিকাশ, মাদক প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মজীবনের নানা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর অংশ হিসেবে ‘শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়তে যুবদের নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ’ শীর্ষক একটি আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী সিটি সেভেন যুব ফোরামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপক্ষ দল রাজশাহী সিটি সেভেন শিশু ফোরাম বিজয়ী হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, শিশু ও যুবাদের কণ্ঠস্বর, নেতৃত্ব এবং তাদের সক্রিয় অংশগ্রহণকে আরও শক্তিশালী করা এই আয়োজনের মূল লক্ষ্য। শিশুদের সকল অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও যুববান্ধব পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। যথাযথ নেতৃত্ব বিকাশের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে দেশের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার