বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
হোমরাজশাহীতানোরে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত

তানোরে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত

favicon
সোহানুল হক পারভেজ:
তানোরে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীর তানোর থানার আয়োজনে ওপেন হাউজ ডে-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬মে) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

তানোর থানার আয়োজনে উক্ত অনুষ্ঠানে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী-তানোর থানার সার্কেল এসপি মির্জা আব্দুস সালাম, তানোর থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী নাঈমুল হাসান,উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতান,তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু,  সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সভাপতি সোহানুল হক পারভেজ, সাধারণ সম্পাদক এম.রায়হান আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন অংশগ্রহণ করেন।সভায় তানোর উপজেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা,মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।এ সময় উপস্থিত বক্তারা জনগণের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সে গুলোর সমাধানে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তানোরে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ মে ২০২৬
দৈনিক উপচার