মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমরাজশাহীযোগাযোগে গতি, উন্নয়নে অগ্রগতি
"মোহনপুরে নতুন সড়ক চালু"

যোগাযোগে গতি, উন্নয়নে অগ্রগতি

favicon
স্টাফ রিপোর্টার:-
যোগাযোগে গতি, উন্নয়নে অগ্রগতি

রাজশাহীর মোহনপুর উপজেলায় যোগাযোগ ব্যবস্থায় গতি ও উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। উপজেলার ৪নং মোগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামের বহুল প্রতীক্ষিত সড়কটির উদ্বোধন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন।

২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়িত এ সড়কটি এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন স্থানীয়রা। এতদিন কাঁচা ও ঝুঁকিপূর্ণ সড়কের কারণে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হতো এলাকাবাসীকে। নতুন সড়ক চালুর ফলে শিক্ষার্থী, কৃষকসহ সর্বস্তরের মানুষের চলাচল এখন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে।

স্থানীয়দের মতে, সড়কটি শুধু যাতায়াত ব্যবস্থার উন্নয়নই নয়, বরং কৃষিপণ্য পরিবহন সহজতর করে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সার্বিক উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে মোহনপুর উপজেলার সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে।

যোগাযোগে গতি, উন্নয়নে অগ্রগতি
"মোহনপুরে নতুন সড়ক চালু"
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ মে ২০২৬
দৈনিক উপচার