সোমবার , ০৪ মে ২০২৬
হোমরাজশাহীছাত্রদলের নতুন কমিটি জুলাই ধারণ করে সামনে আগাতে চাই

ছাত্রদলের নতুন কমিটি জুলাই ধারণ করে সামনে আগাতে চাই

favicon
স্টাফ রিপোর্টার:-

বহুল প্রতীক্ষিত রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতারা জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের কার্যক্রমের সূচনা করেছেন।

আজ রবিবার জোহরের নামাজ শেষে শহীদ সাকিব আনজুমের কবরস্থানে গিয়ে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতারা।

কবর জিয়ারতে অংশ নেন নবঘোষিত কমিটির আহ্বায়ক রাকিন রায়হান রবীন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তরসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, “নতুন কমিটির কার্যক্রম শুরুর আগে আমরা জুলাই আন্দোলনে রাজশাহীর প্রথম শহীদ সাকিব আনজুমের কবরে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চায়। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছি।”

তিনি আরও বলেন, “একসময় আতঙ্কের মধ্যে থাকতে হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আমরা জুলাইয়ের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।”

নেতারা জানান, শহীদদের আত্মত্যাগকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৩ মে ২০২৬
দৈনিক উপচার