রবিবার , ০৩ মে ২০২৬
হোমরাজশাহীঅ্যাডিশনাল এসপি পরিচয় দেওয়া ভাইরাল যুবক গ্রেফতার
মানসিক ভারসাম্যহীন দাবি পুলিশের

অ্যাডিশনাল এসপি পরিচয় দেওয়া ভাইরাল যুবক গ্রেফতার

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘অ্যাডিশনাল এসপি’ পরিচয়দানকারী এক যুবককে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার মোবারকপুর উপরটোলা গ্রামের ইসারুল হকের ছেলে অলিউল্লাহ (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর এলাকায় অবস্থিত মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে অলিউল্লাহ নিজেকে ডিবির অ্যাডিশনাল এসপি হিসেবে পরিচয় দেন। এ সময় উপস্থিত লোকজন তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পরে শনিবার (২ মে ২০২৬) দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গোলাপবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার অলিউল্লাহ একজন মানসিক রোগী। তিনি এর আগে একটি পুনর্বাসন (রিহ্যাব) কেন্দ্রে ছিলেন। সম্প্রতি তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তার মানসিক অবস্থার আরও অবনতি ঘটে। এরই প্রেক্ষিতে তিনি এমন আচরণ করেন বলে ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে ১০৭ ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, গ্রেপ্তার ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।”

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৩ মে ২০২৬
দৈনিক উপচার