শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › বাঘায় মহান বিজয় দিবস উদযাপন

বাঘায় মহান বিজয় দিবস উদযাপন

favicon
বাঘা প্রতিনি:-
বাঘায় মহান বিজয় দিবস উদযাপন

রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা ৪২ মিনিটে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন শেষে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


দিবসটি উপলক্ষে উপজেলা ভবনসহ সরকারি, আধা-সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল হকসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। বীর মুক্তিযোদ্ধাদের ফুল, খাবার ও উপহার দিয়ে সম্মানিত করা হয়।