শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীআইনশৃঙ্খলা সভায় মাদক মামলা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

আইনশৃঙ্খলা সভায় মাদক মামলা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

favicon
ফয়সাল আজম অপু:

সদর উপজেলায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় মাদক সংক্রান্ত মামলায় অনিয়ম ও যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়েছে।

সভায় বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল উপজেলার মহারাজপুর এলাকায় মাদকসহ আটক এক আসামিকে মাদক মামলায় অন্তর্ভুক্ত না করে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়। এতে ওই আসামি সহজেই জামিনে মুক্তি পান বলে অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

এছাড়া, গত ২১ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ টাকা উদ্ধারসহ ৩ জনকে আটক করে। তবে অভিযোগ উঠেছে—টুহুলির ছেলে সুজন নামে এক যুবককে মাদকসহ আটক করা হলেও পরবর্তীতে তাকে মাদক ব্যবসার পরিবর্তে মাদক সেবনের মামলায় মোবাইল কোর্টে চালান দেওয়া হয়। বিষয়টি আইন প্রয়োগের ক্ষেত্রে প্রশ্নের সৃষ্টি করেছে বলে মত দেন বক্তারা।

সভায় সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু উল্লিখিত ঘটনাগুলো তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে মাদককে সমাজের জন্য মারাত্মক ব্যাধি উল্লেখ করে তরুণ সমাজকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে একটি “মাদক প্রতিরোধ কমিটি” গঠনের প্রস্তাবও উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় আরও জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বালক বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও 
জনগণের সম্মিলিত উদ্যোগে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, উপজেলার কোথাও যেন দুষ্কৃতিকারীরা অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। মাদক, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি অব্যাহত রাখার পাশাপাশি এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি। এছাড়া চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার