সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদনাটোরে ছেলের হাতে মা নিহত, ছেলে আটক

নাটোরে ছেলের হাতে মা নিহত, ছেলে আটক

favicon
উপচার ডেস্ক :-
নাটোরে ছেলের হাতে মা নিহত, ছেলে আটক
ছবি সংগ্রহীত:-

নাটোরে ছেলের হামলায় মা শহীদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত প্রায় ১১টার দিকে শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শহীদা বেগম ওই এলাকার মৃত স্টারের স্ত্রী। ঘটনার সময় বাড়িতে মা ও ছেলে দুজনেই অবস্থান করছিলেন। এ সময় কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছেলে আরিফ ক্ষিপ্ত হয়ে শিলপাটার পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শহীদা বেগম মারা যান।

স্থানীয়রা জানান, আরিফ একজন বাকপ্রতিবন্ধী। তিনি প্রায়ই বিভিন্ন কারণে মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ করতেন এবং হামলাও চালাতেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাক প্রতিবন্ধী আরিফকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নাটোরে ছেলের হাতে মা নিহত, ছেলে আটক
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার