বুধবার , ০৩ জুন ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে ক্রেতা সেজে তেলসহ মজুদকারীকে ধরল এনএসআই

রাজশাহীতে ক্রেতা সেজে তেলসহ মজুদকারীকে ধরল এনএসআই

পাঁচ হাজার টাকা জরিমানা
favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুদকারী রাকিব হাসানকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাকিব হাসান নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ভবনের বেসমেন্টে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করা হয়েছে এবং জরিমানাসহ প্রাপ্ত অর্থ রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাকিব হাসান ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। পরে সেগুলো ভবনের বেসমেন্টে মজুদ করে রেখে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করতেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে নজরদারি করছিলেন। বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব তা বিক্রি করতে সম্মত হন। এ সময় তাকে হাতেনাতে আটক করে তেল জব্দ করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।

ভবনের বেসমেন্টে থাকা বোতল ও জার দেখে ধারণা করা হচ্ছে, সম্প্রতি তিনি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার