শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে এক ডাক্তারের ভিজিট একলাফে বেড়ে দেড় হাজার টাকা

রাজশাহীতে এক ডাক্তারের ভিজিট একলাফে বেড়ে দেড় হাজার টাকা

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী রয়্যাল হাসপাতালে এক ডাক্তার তাঁর ফি রাতারাতি একলাফে এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করেছেন। এনিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ক্ষোভ দানা বেধেছে। 

সরেজমিন গিয়ে দেখা যায়, রাজশাহী মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ লাইলাতুল কাদির মিল্কী রয়্যাল হাসপাতালের ১০৬ নম্বর রুমে রোগী দেখেন। তাঁর ভিজিট ছিলো এক হাজার টাকা। রাতারাতি এক লাফে ৫০০ টাকা বাড়িয়ে তিনি ভিজিট করেছেন দেড় হাজার টাকা। আবার রোগী দেখে তিনি যে টেস্ট দেবেন, তার পুরো রিপোর্ট ১০ দিনের মধ্যে তাঁকে দেখাতে হবে। ১০ দিনের মধ্যে কোন কারণে কেউ রিপোর্ট দেখাতে না পারলে, তাকে আবারও দেড় হাজার টাকা গুনতে হবে। রিপোর্ট আবার তিনি রয়্যাল হাসপাতালে দেখবেন না। রোগীকে রিপোর্ট দেখাতে যেতে হবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ১১ তলায় ১১০৩ নম্বর রুমে। আবার রোগী টেস্ট রিপোর্ট হাতে পেলেই ডাক্তারকে দেখাতে পারবেন না। ডাক্তার রিপোর্ট দেখবেন এশার নামাজের পর। সেই পর্যন্ত রোগীকে অপেক্ষা করতেই হবে। 

হঠাৎ করে ডাক্তার ভিজিট বাড়িয়ে দেড় হাজার টাকা করলেও প্রতিবাদ করার উপায় নেই রোগীদের। কারণ, তারা অসহায়। প্রতিকারের কোন ব্যবস্থা নেই রাস্ট্রের। রোগীর আর্থিক সামর্থ্যের দিকটি ভাবার সুযোগ নেই ডাক্তারের। রাজশাহীর বাইরে থেকে আসা কয়েকজন রোগী জানান, ডাক্তারকে ফি দিয়ে দেখানোর পরও টেস্টের রিপোর্ট এশার নামাজের পর দেখায় তাদের টাকা খরচ কষ্ট করে বাড়তি একদিন থাকতে হয় রাজশাহীতে। কারণ, সেই সময় রাজশাহী থেকে বাড়ি ফেরার যানবাহন পাওয়া যায় না।

এদিকে, রাজশাহী অঞ্চলের মানুষের আর্থিক সামর্থ্যের দিকটি বিবেচনায় নিয়ে ডাক্তারদের ভিজিট বা পরামর্শ ফি সরকারিভাবে নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতারা। 

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার