শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীফ্লাইওভারের ঠিকাদারকে ৭ দিনের আল্টিমেটাম রাসিক প্রশাসকের

ফ্লাইওভারের ঠিকাদারকে ৭ দিনের আল্টিমেটাম রাসিক প্রশাসকের

favicon
তন্ময় দেবনাথ রাজশাহী :-

রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

একই সঙ্গে সড়কের ওপর রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী আগামী সাত দিনের মধ্যে সরিয়ে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করার আল্টিমেটাম দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গোরহাঙ্গা মোড় থেকে শালবাগান পর্যন্ত ‘এ’ পার্ট এবং গোরহাঙ্গা থেকে নিউমার্কেট পর্যন্ত ‘বি’ পার্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় শালবাগান কাঁচাবাজার নির্মাণ কাজও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সড়কের ওপর রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী আগামী সাত দিনের মধ্যে সরিয়ে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করার নির্দেশ দেন প্রশাসক। একই সঙ্গে নির্মাণাধীন ফ্লাইওভারসহ সব অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের তাগিদ দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি নির্ধারিত সময়সীমা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে ৩০ ও ৯০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৩০ দিনের কর্মসূচির আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

এ সময় ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার