সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীর মধ্য শহরের সড়কে পড়ে ছিল পিস্তল

রাজশাহীর মধ্য শহরের সড়কে পড়ে ছিল পিস্তল

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকায় সড়কের ওপর পড়ে থাকা একটি পিস্তল।

রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকায় সড়কের ওপর পড়ে থাকা একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পথচারীদের নজরে এলে বিষয়টি জানাজানি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় এক নারী প্রথম বস্তুটি দেখতে পান এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।

শান্ত বলেন, “রাস্তা পার হওয়ার সময় এক মহিলা আমাকে দেখিয়ে বলেন, পিস্তল পড়ে আছে। পরে আমি পা দিয়ে একটু সরালে সেটি স্পষ্ট দেখতে পাই। এরপর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই।”

খবর পেয়ে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করেন। তিনি জানান, “উদ্ধার করা বস্তুটি দেখতে পিস্তলের মতো। তবে এটি আসল আগ্নেয়াস্ত্র কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কেউ আতঙ্ক ছড়াতে এমন কিছু ফেলে রেখে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার