রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারাদেশআরসিএইচএসসিএএ নির্বাচন

আরসিএইচএসসিএএ নির্বাচন

কোয়েল–বিপ্লব প্যানেলের ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ
favicon
মো: নুরে ইসলাম মিলন:-
আরসিএইচএসসিএএ নির্বাচন
নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা ঘোষণা করছেন নেতৃবৃন্দ।

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আরসিএইচএসসিএএ)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৫ উপলক্ষে কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

রোববার বেলা ১২টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি পদে চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের নাম ঘোষণা করা হয়। জানানো হয়, নির্বাচনে প্যানেলের প্রতীক হিসেবে ‘খ’ চিহ্ন ব্যবহার করা হবে। ৪৩ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেলই নির্বাচনে অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যক্ষ সালাম বিপ্লব ইশতেহার পাঠ করেন। এতে রাজশাহী কলেজের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর অ্যালামনাই সংগঠন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ইশতেহারে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ী অফিস ভবন নির্মাণ, আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরি, দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সংযুক্ত করা, অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং আধুনিক হিসাব ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা তহবিল গঠন, চাকরি ও ব্যবসা মেলা আয়োজন, বার্ষিক পুনর্মিলনী, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের ইশতেহারে বাস্তবভিত্তিক ২৫ দফা কর্মপরিকল্পনা তুলে ধরে জানায়, এই কর্মসূচির লক্ষ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, গতিশীল ও উন্নয়নমুখী সংগঠনে রূপান্তর করা।

বক্তারা বলেন, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বাস্তবায়নযোগ্য পরিকল্পনার মাধ্যমেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর ও আধুনিক সংগঠনে পরিণত করা হবে। তারা ঐক্য ও উন্নয়নের স্বার্থে ‘খ’ প্রতীকের কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলকে সমর্থন জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন রাজশাহীতে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ এবং ঢাকায় আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।

আরসিএইচএসসিএএ নির্বাচন
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার