শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিজিএফ এর চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিজিএফ এর চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

ভিজিএফের চাল না পেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। ভিজিএফের নির্ধারিত কার্ড থাকার পর চাল না পেয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগিরা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ ঘটনার সত্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে ধাইনগর ইউনিয়নের বিশেষ ভিজিএফের চাল বিতরণ শেষ হয় সোমবার। কিন্তু মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভিজিএফের কার্ডধারী বেশ কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে আসেন চাল নিতে। এসে তারা জানতে পারেন আগের দিনই সব চাল বিতরণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে তারা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন। 

স্থানীয়দের দাবি, দুই শতাধিক মানুষ চাল পান নি। তারা চেয়ারম্যানের কাছ থেকে এ বিষয়ে কোন সদুত্তোরও পান নি। কাজেই তাদের ধারণা চেয়ারম্যান সুবিধাভোগিদের চাল না দিয়ে আত্মসাত করেছেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, চাল বিতরণে অনিয়ম হওয়ায় সংকট তৈরি হয়েছে। চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।  

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ভুক্তভোগিরা কেন চাল পান নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেয়ার জন্য তালিকাভুক্ত করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ মার্চ ২০২৬
দৈনিক উপচার