অসহায় নিপিড়ীতেদের ঈদ উপহার বিশিষ্ট সমাজসেবক শরীফ মুন্সির
ঈদুল ফিতরের আনন্দে তানোর উপজেলার অসহায় দরিদ্র নিপীড়িত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজ সেবক,বিশিষ্ট ব্যবসায়ী তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী। তিনি হক ফাউন্ডেশন ও হিন্দু সেবা সংস্থার পক্ষ থেকে কামাগাঁ ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় দুঃস্থ গরিব জনগণের হাতে ঈদ উপহার সামগ্রী এবং নগদা অর্থ বিতরণ করেছেন।বিগত কয়েকদিন ধরে,শরিফ উদ্দিন মুনসী নিজে এবং তার প্রতিনিধি দলের মাধ্যমে পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত উপহার ও অর্ধে পরিবারগুলো ঈদের আনন্দে অংশ নিতে সক্ষম হয়েছেন। উপহারের মধ্য খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ অর্থ অন্তর্ভুক্ত ছিল।
এ বিষয়ে শরিফ উদ্দিন মুন্সি বলেন, অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের আনন্দে শুধু নিজের নয় আগে করে সকালের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। আমি দীর্ঘ কয়েক বছর ধরে তানোর উপজেলার অসহায় থাকার চেষ্টা করে যাচ্ছি।স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন আশা প্রকাশ করেছেন যে সমাজসেবা মূলক উদ্যগ আরো বিস্তৃত হবে। এ ধরনের কার্যক্রম তরুণদের মধ্য মানবিক দায়িত্ববোধ জাগিয়ে তোলে এলাকার মানুষের মধ্যে ঈদের আনন্দকে আরও বৃদ্ধি করে।এ মানবতার কাজের জন্য প্রশংসায় ভাসছেন বিশিষ্ট ব্যবসায়ী জনদরদি এবং তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি।