শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশঈদ উল আজহা সামনে রেখে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর হাটে জমজমাট গরু-ছাগলের বাজার

ঈদ উল আজহা সামনে রেখে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর হাটে জমজমাট গরু-ছাগলের বাজার

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

ঈদ উল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর হাট-এ গরু ও ছাগলের কেনাবেচা জমে উঠতে শুরু করেছে। রবিবার (১৫ মার্চ) দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে হাটে আসতে শুরু করেছে গরু ও ছাগল। এতে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও বাড়ছে।

হাট ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা তুলনামূলক বেশি। এসব গরুর দাম রাখা হয়েছে প্রায় ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে। অন্যদিকে বড় আকারের গরুর দাম ১ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা বা তারও বেশি নির্ধারণ করা হয়েছে।

এদিকে ছাগলের দামও আকার ও ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। হাটে ৬ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত দামে ছাগল বিক্রি হতে দেখা গেছে।

বিক্রেতারা জানান, এ বছর পশুখাদ্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গরু-ছাগলের দাম কিছুটা বেশি রাখা হয়েছে। তবে অনেক ক্রেতার মতে, দাম তুলনামূলক বেশি হওয়ায় তারা এখনই কেনার সিদ্ধান্ত নিচ্ছেন না।

হাটে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় হাট ইজারাদার কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, এখন থেকে শুরু করে ঈদ উল আজহা পর্যন্ত হাটে ভালো বেচাকেনা হবে।

রামচন্দ্রপুর হাট কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বুলু সহ আরও কয়েকজন সদস্য জানান, ঐতিহ্যবাহী এই হাট, প্রতি সপ্তাহে দুই দিন—রবিবার ও বুধবার বসে। গত বছরের মতো এবারও ভালো বেচাকেনার আশা করছেন তারা। পাশাপাশি সকল ক্রেতা ও বিক্রেতাকে নিশ্চিন্তে রামচন্দ্রপুর হাটে আসার আহ্বান জানিয়েছেন তারা।

হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিবে হাট ইজারাদার কমিটির সদস্যরা। হাটে আসা ক্রেতা বিক্রেতাদের কেউ যেন হয়রানি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখবে ভলেন্টিয়াররা। সরকারি নির্দেশনা মোতাবেক ইজারা নেয়া হবে বলেও জানান ইজারাদার কমিটির সদস্যরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ মার্চ ২০২৬
দৈনিক উপচার