শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশপোরশায় ভাতিজাদের বিরুদ্ধে বসতভিটা দখলের অভিযোগ

পোরশায় ভাতিজাদের বিরুদ্ধে বসতভিটা দখলের অভিযোগ

favicon
পোরশা(নওগাঁ)প্রতিনিধি:-

নওগাঁর পোরশায় জোরপূর্বক বসভিটা দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ভাতিজাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কালাইবাড়ি গ্রামে। এতে দলিলসূত্রে জমির মালিক আজাহার আলী নিতপত্তাহীনতায় ভুগছে বলে জানাগেছে। অভিযোগকারী কালাইবাড়ি গ্রামের মৃত সিয়ব আলীর ছেলে আজাহার আলী জানান, বিগত ০২/০৮/২০১০ ইং তারিখে হেবার ঘোষনাপত্র রেজিস্ট্রি দলিল মূলে কালাইবাড়ি মৌজার আরএস ৩৪৯ নং খতিয়ানের সাড়ে ১৭ শতাংশ জমি তার দুই ভাই ফজলুর রহমান ও জাকারিয়া এর নিকট থেকে প্রাপ্ত হয়। তারপর থেকে তিনি ওই জমিতে বসতবাড়ি তৈরী করে বসবাস করে আসছেন।

তার ভাই মারা যাওয়ার পর হঠাৎ করে ০২/০৩/২০২৬ইং তারিখে ভাতিজারা তার বসতবাড়ির উপর হামলা চালায় এবং ভাংচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং জায়গা দখলের চেষ্টা করেন। এতে তার প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, হামলার সময় কালাইবাড়ি ইমানীর দোকান ঘরে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষ ভাতিজারা তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন এবং জোরপূর্বক স্বীকারউক্তি মূলক ভিডিও রেকডিং করেন। এবস্থায় তিনি ও তার পরিবারে সদস্যগণ স্থানীয় প্রশাসনের নিকট নিরাপত্তা এবং প্রতিকার চেয়ে অভিযোগ করবেন বলে জানান।

এবিষয়ে জানার জন্য তার ভাতিজাদের সাথে যোগাযোগ করা চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। অপরদিকে, পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে এব্যাপারে তার কাছে কোন অভিযোগ হইনি এবং তিনি অবগত নয় বলে জানান। তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ মার্চ ২০২৬
দৈনিক উপচার