শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশবগুড়ায় পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

favicon
বগুড়া প্রতিনিধি :

বগুড়ার গাবতলীতে বাড়ির সামনে সাইফুল ইসলাম (৪০) নামে এক পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের মেয়ে সাদিয়া আকতার জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও তাঁর বাবা গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ভোরের দিকে বাড়ির সামনের ঘাসের জমিতে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে। তাঁর গলা ও মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৫ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার