শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমখেলাকলকাতায় এক ফ্রেমে মেসি-শাহরুখ

কলকাতায় এক ফ্রেমে মেসি-শাহরুখ

favicon
ক্রীড়া ডেস্ক :-
কলকাতায় এক ফ্রেমে মেসি-শাহরুখ
মেসি-শাহরুখ।

অনেক জল্পনা-কল্পনার অবসান হলো এবার। অবশেষে ভক্তদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিল। ফুটবল দুনিয়ার বিস্ময়কর প্রতিভা লিওনেল মেসি ভারত সফর করবে, অনেক দিন ধরেই এমন কথা চারিদিকে শোনা যাচ্ছিল। অপেক্ষার পালা শেষ। এবার সত্যি সত্যিই এলেন মেসি। কলকাতায় আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছে লিওনেল মেসির ভারত সফর। এই সফরের প্রথম দিনেই গতকাল শুক্রবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মেসি ও শাহরুখ খানের সাক্ষাৎ। দুই ভিন্ন জগতের মহাতারকাদের এক ফ্রেমে উপস্থিতি, মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

শুধু মেসিই নন, একটি বন্ধ দরজার অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দে পল। অতিথি ও আয়োজকদের সামনে তারা শাহরুখের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। মেসির গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫-এর প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল এই সাক্ষাৎ। 

এদিকে, কলকাতায় মেসির কর্মসূচি জুড়ে রয়েছে নানা আয়োজন। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। এই উপলক্ষে সল্ট লেক স্টেডিয়ামের কাছে মেসির ৭০ ফুট লোহার মূর্তি বসানো হয়েছে। মূর্তিটি দেখতে সেখানে সকাল থেকেই মানুষের ঢল নামে। মেসি ইতোমধ্যেই এই মূর্তি উদ্বোধন করেছেন।

কলকাতায় এক ফ্রেমে মেসি-শাহরুখ
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার