বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনকালে প্রধান অতিথি আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও অন্যান্য কর্মকর্তারা।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা; মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক আরও বেগবান করতে এই ক্রীড়া উৎসবের উদ্যোগ নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার রাজশাহী পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে এই কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দিকনির্দেশনায় দেশব্যাপী তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা কাবাডি প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে আরএমপি এ প্রতিযোগিতার আয়োজন করেছে। পর্যায়ক্রমে থানা, অপরাধ বিভাগ এবং কেন্দ্রীয় স্তরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, কাবাডি আমাদের মাটির খেলা এবং জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও কার্যকর ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন ক্ষতিকর অপতৎপরতাসহ অতিমাত্রায় অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে মাঠের খেলাধুলার বিকল্প নেই।

নারী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে আরএমপি কমিশনার আরও জানান, চলমান প্রতিযোগিতা থেকে বাছাইকৃত প্রতিভাবানদের নিয়ে আরএমপির নিজস্ব নারী ও পুরুষ কাবাডি দল গঠন করা হবে, যা পরবর্তীতে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টগুলোতে অংশ নিয়ে রাজশাহীর সুনাম বয়ে আনবে। তিনি খেলোয়াড়দের সর্বোচ্চ ক্রীড়াসুলভ মনোভাব ও শৃঙ্খলা বজায় রেখে অংশ নেওয়ার আহ্বান জানান।

দেশীয় ঐতিহ্যের এ খেলাকে ঘিরে পুলিশ লাইন্স মাঠজুড়ে শুরু থেকেই উৎসবের আবহ তৈরি হয়। বালক ও বালিকা উভয় বিভাগের ম্যাচেই পয়েন্ট আদায়ের আক্রমণ-পাল্টা আক্রমণ এবং কৌশলগত লড়াইয়ে জমে ওঠে প্রতিযোগিতা। মাঠজুড়ে সৃষ্টি হয় ভ্রাতৃত্ববোধ ও চমৎকার সৌহার্দ্যের পরিবেশ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত দর্শক করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ জোগান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার