শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশপাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আহত অর্ধশতাধিক
favicon
পাবনা প্রতিনিধি :

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

পরে বিকেল ৩টার দিকে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান নিহতের সংখ্যা চারজনে উন্নীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন,পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে কামাল হোসেন (৪২), পাবনা পৌর সদরের শিবরামপুর মহল্লার চমন মোল্লার ছেলে মাছরাঙা এক্সপ্রেসের হেলপার মেহেদি হাসান জিহাদ (২৮), আটঘরিয়া উপজেলার নরজান গ্রামের খোরশেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩৬) এবং পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের মাজন আলীর ছেলে আলেফ উদ্দিন (৩৫)।
নিহতদের মধ্যে কামাল হোসেন শাহজাদপুর ট্রাভেলসের চালক ছিলেন। জিহাদ ছিলেন মাছরাঙা এক্সপ্রেসের হেলপার। আলমগীর হোসেন ও আলেফ উদ্দিন মাছরাঙা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। 

মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা এক্সপ্রেসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছরাঙা এক্সপ্রেসের হেলপার জিহাদ নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সংঘর্ষে উভয় বাসই দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও জানান, আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল হোসেন মারা যান। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আলমগীর হোসেন এবং পাবনা থেকে রাজশাহী নেওয়ার পথে আলেফ উদ্দিনের মৃত্যু হয়। 

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ৩২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে, অন্যথায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানিয়েছে পুলিশ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার