সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › রাসিক প্রশাসকের সাথে অনলাইন সাংবাদিক ফোরামের মতবিনিময়

রাসিক প্রশাসকের সাথে অনলাইন সাংবাদিক ফোরামের মতবিনিময়

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের সঙ্গে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ রবিবার দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফোরামের নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় প্রশাসকও নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময়কালে রাজশাহী মহানগরের সার্বিক উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, চলমান বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান এবং মহানগরে বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণে অনলাইন গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। নগরীর টেকসই অগ্রগতিতে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন এবং সাধারণ সম্পাদক আরিফুল হক রনিসহ নবনির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার