শুক্রবার , ০৬ মার্চ ২০২৬
হোমসারাদেশমান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

favicon
মাহবুবুজ্জামান সেতু,সিনিয়র স্টাফ রিপোর্টার:

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাঃ হাবিবুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, ওষুধ সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম, ল্যাবরেটরি সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রাপ্ত সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিভাগীয় পরিচালক। তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে ডা. মোহাঃ হাবিবুর রহমান বলেন, “গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও কার্যকর করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রাজশাহী বিভাগীয় প্রধান ডা. কামরুজ্জামান, নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম, মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাঃ আনোয়ারুল ইসলাম এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসনিম হোসাইন আরিফ।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম বলেন, “মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার