রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারাদেশশিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের নতুন আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ-খোচাপাড়া গ্রামের আলকেসের আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসানের নেতৃত্বে এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এসআই লিটন সরকার, এসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স সীমান্তসংলগ্ন ওই আমবাগানে অভিযান চালায়। অভিযানের সময় একটি হলুদ রঙের টিস্যু শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যা সন্দেহজনক মনে হলে পুলিশ সেটি তল্লাশি করে। তল্লাশিতে দেখা যায়, ওই ব্যাগের ভেতরে আরও একটি নীল রঙের টিস্যু ব্যাগ রয়েছে, যা একটি ইংরেজি দৈনিক পত্রিকার কাগজ দিয়ে মোড়ানো ছিল। এর ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার বাটসহ দৈর্ঘ্য আনুমানিক সাত ইঞ্চি। পাশাপাশি পাওয়া যায় দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন। উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্র ও গোলাবারুদগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়। 

পুলিশের প্রাথমিক ধারণা, সীমান্তপথে চোরাচালানের সময় কোনো এক পর্যায়ে চাপের মুখে অস্ত্রগুলো ফেলে রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। 
বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস, গন্তব্য ও এর সঙ্গে জড়িত চক্র শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে। 

ওসি হুমায়ুন কবির আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 
সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকায় এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয় বলে স্থানীয়দের মন্তব্য। তবে বারবার পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র পাওয়া যাওয়ায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে সচেতন মহলের পক্ষ থেকে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার