রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারাদেশনওগাঁ-১ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির জনসমাগম
সাপাহারে নির্বাচনী জনসভা

নওগাঁ-১ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির জনসমাগম

favicon
নওগাঁ প্রতিনিধি :-

নওগাঁ-১ (সাপাহার-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাপাহারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাটি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। 

তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান। 

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। 
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় বিএনপি আপসহীন অবস্থানে রয়েছে এবং নওগাঁ-১ আসনে ধানের শীষের বিজয় সেই আন্দোলনকে আরও বেগবান করবে। 
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। 
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। 
তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহ্বাজ মামুনুর রহমান রিপন। 
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা ড্যাবের সভাপতি ইসকেন্দার হোসেন, জমিয়তে উলামা ইসলাম নওগাঁ জেলা সভাপতি মুফতি রাসেদ ইলিয়াস, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো. আব্দুন নূর এবং নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধুরী লাকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। 

বক্তারা তাদের বক্তব্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। জনসভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার