শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারাদেশরাজশাহীর প্রশাসন বিক্রি হয়ে গেছে,এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

রাজশাহীর প্রশাসন বিক্রি হয়ে গেছে,এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

favicon
প্রধান প্রতিবেদক:-

রাজশাহী-২ (সদর) আসনে এবি পার্টি মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান তার নির্বাচনী ফেস্টুন ছেঁড়া ও নষ্ট করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজশাহী নগরীর পঞ্চপট্টি মোড়ে রাস্তার পাশে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সাঈদ নোমান বলেন, নগরীতে অন্যান্য প্রার্থীদের ফেস্টুন অক্ষত থাকলেও তার ঈগল প্রতীকের ফেস্টুনগুলো পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে অথবা ব্লেড দিয়ে কেটে নষ্ট করা হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি বারবার বলবো রাজশাহীর প্রশাসন বিক্রি হয়ে গেছে।

তিনি আরও বলেন, “আমার ঈগল প্রতীককে নিয়ে কিসের এত ভয়, তা আমি বুঝতে পারছি না। হয়তো তারা আশঙ্কা করছে, ব্যালটের মাধ্যমে জনগণ তাদের নোংরা রাজনীতির জবাব দেবে।”

প্রার্থীর দাবি, এখন পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে তার ঈগল প্রতীকের অন্তত ১৫ থেকে ২০টি ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে মুহাম্মদ সাঈদ নোমান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার