রাকিবের নির্বাচনী প্রতিশ্রুতি, সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের মঞ্জিলতলা বাজারে শুক্রবার (৩০ জানুয়ারি) ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রসাদপুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সালাম।
জনসভায় খন্দকার আব্দুর রাকিব বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ থাকবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো চাঁদাবাজ বা দখলবাজদের আমরা ক্ষমতায় যেতে দেবো না, ইনশাআল্লাহ।”
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খানের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, এনসিপি নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও সদস্য আব্দুল হামিদ, জেলা শাখার কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মান্দা উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, মান্দা উপজেলা আমীর ডা. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক ও ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ আমান।
জনসভায় রাকিব এবং অন্যান্য নেতারা ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং এলাকার শান্তি ও সুশাসন বজায় রাখার প্রতিশ্রুতি দেন।