সোমবার , ১১ মে ২০২৬
হোমরাজশাহীড্রাম ট্রাক পোড়ানোর ঘটনার প্রতিবাদে বেলপুকুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ড্রাম ট্রাক পোড়ানোর ঘটনার প্রতিবাদে বেলপুকুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কার্ভাডভ্যান ও ট্রাক্টর মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার ট্রাক মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কার্ভাডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মাইনুল ইসলাম মানা, রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সদস্য মোঃ শিহাব, চারঘাট থানা ট্রাক মালিক সমিতির সভাপতি টিটন, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক এবং সহ-সভাপতি মিঠু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনা ঘটলেই চালককে দায়ী করে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি কোনো চালকের গাফিলতি থাকে, তবে তার বিচার প্রচলিত আইন অনুযায়ী হতে হবে। কিন্তু একটি ট্রাকে আগুন ধরিয়ে দিলে শুধু যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় না, এর সঙ্গে জড়িত একটি পরিবারের জীবিকা ও ভবিষ্যৎও ধ্বংস হয়ে যায়।

তারা আরও বলেন, গত ৫ মে পুঠিয়ার বিড়ালদহ এলাকায় যে নাশকতামূলকভাবে দুটি ড্রাম ট্রাকে আগুন দেওয়া হয়েছে, সেই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গত ৫ মে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বরের বিড়ালদহ এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আক্কাস আলী (৫৬) নামে এক দর্জির মৃত্যু হয়। তিনি চারঘাট উপজেলার সরদহ থানাপাড়া এলাকার মৃত হাবিবর রহমানের ছেলে। ওই ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে দুটি ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আয়োজকরা জানান, শনিবারের মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ মে ২০২৬
দৈনিক উপচার