শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারাদেশজামায়াত নেতাকে মারধর: বিএনপি প্রার্থী হারুনের ছেলেকে তলব

জামায়াত নেতাকে মারধর: বিএনপি প্রার্থী হারুনের ছেলেকে তলব

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থীর ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান এ সংক্রান্ত তলব আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, মোহাম্মদ নজরুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রুবাইয়াত ইবনে হারুন রাফিকে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। কেন তার বিরুদ্ধে বেআইনি কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের কাছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির আদেশে উল্লেখ করা হয়, অভিযোগে বর্ণিত কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর বিধি ৩, ১৫ ও ২৭-এর সুস্পষ্ট লঙ্ঘন। এসব কর্মকাণ্ড নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করেছে বলে আদেশে উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি এলাকায় ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ ও তার স্ত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফি আজিজুল হক নূরের কলার ধরে তাকে মারধর করেন এবং শূন্যে তুলে ধরেন।

ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ মিছিল করে। দলটির দাবি, প্রচার মিছিলের সময় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটার অজুহাতে পরিকল্পিতভাবে এই হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার