শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশগ্রামবাংলার উঠানে ধানের শীষের ডাক দিলেন অধ্যাপক নজরুল ইসলাম
ভোটের হাওয়ায় দুর্গাপুর

গ্রামবাংলার উঠানে ধানের শীষের ডাক দিলেন অধ্যাপক নজরুল ইসলাম

favicon
মো. মনিরুল ইসলাম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন রাজশাহী-৫ (পুঠিয়া–দূর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। গ্রামবাংলার মানুষের কাছে সরাসরি পৌঁছাতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।

দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই গণসংযোগে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠে জড়ো হওয়া ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে অধ্যাপক নজরুল ইসলাম তাদের কথা শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বিএনপির রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেন।

গণসংযোগকালে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গ্রামাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দুর্গাপুর ও পুঠিয়া অঞ্চলের কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এই এলাকার মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আগের চেয়ে অনেক বেশি সুসংহত হয়েছে। গণসংযোগে মানুষের সাড়া প্রমাণ করে, নির্বাচনী মাঠে ধানের শীষ ইতোমধ্যে আশার প্রতীক হয়ে উঠেছে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, বিএনপি নেতা গোলাম মোরতুজা, দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সদস্য সচিব আলেপ উদ্দিন, যুবদল নেতা আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সদস্য পারভেজ হাসান, ছাত্রনেতা মনিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, সংগঠনের শক্ত অবস্থান এবং মাঠপর্যায়ের সক্রিয়তা-সব মিলিয়ে দুর্গাপুরে অধ্যাপক নজরুল ইসলামের এই গণসংযোগ বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার