শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশরাজশাহীর বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

রাজশাহীর বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

favicon
বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩টি ঘরসহ নগদ অর্থ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মিয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি হলো আজিজুর রহমান জলার। অগ্নিকাণ্ডে তার বসতঘরসহ তিনটি ঘর, নগদ প্রায় ৩ লক্ষ টাকা এবং প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আজিজুর রহমানের স্ত্রী সাজেদা জানান, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তিনি বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার সময় হঠাৎ পোড়া গন্ধ পান। পরে তাকিয়ে দেখেন তার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে না পারায় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।

আজিজুর রহমান জলা বলেন, আমি ও আমার ছেলেরা সবাই মাঠে ছিলাম। ফোন পেয়ে দ্রুত বাড়িতে এসে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। পরে এলাকাবাসি ফায়ার সার্ভিসে ফোন করা হলে বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে না পারলেও পরিবারের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, সকাল ১১টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি আর্থিক সহায়তার জন্য আবেদন করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। 

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার