শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারাদেশতারেক রহমানের রাজশাহী আগমন ঘিরে ছাত্রদলের উচ্ছ্বাস

তারেক রহমানের রাজশাহী আগমন ঘিরে ছাত্রদলের উচ্ছ্বাস

মহানগর ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত
favicon
স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন রাজশাহী আগমন উপলক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ৫টা ২৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হেতেমখাঁ নেসকো অফিসের সামনে থেকে শুরু হয়ে সোনাদিঘীর মোড় পর্যন্ত এ শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, সদস্য সাদকাতুর রহমান জিদানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমন দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের জন্য নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার নেতৃত্বেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলো গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ রয়েছে।

বক্তারা আরও বলেন, ছাত্রদল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনে তারেক রহমানের নির্দেশনায় রাজপথের আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের অধিকার আদায়ে ছাত্রদল অগ্রসৈনিক হিসেবে ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তারেক রহমানের রাজশাহী আগমনকে ঘিরে সর্বস্তরের জনগণ ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার