শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমরাজনীতিরাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ

favicon
স্টাফ রিপোর্টারঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবদল।

রোববার বিকেলে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনির নেতৃত্বে নগরীর ঝাউতলার মোড় থেকে শুরু হয়ে লক্ষীপুর মোড় হয়ে সিএন্ডবি মোড় পর্যন্ত এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং রাজশাহী-২ আসনের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার কথা জনগণের মাঝে তুলে ধরেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও মানুষের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনে ধানের শীষের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, ফজলে রাব্বী যুবদল নেতা তানভির আহমেদ ফিরোজ, সারমাদ হোসেন, মশিউর রহমান হৃদয়, ফরিদ হোসেন, খোকন খাঁন, খালিদ হাসান, সোহাগ, পিন্টু, রাশেল, লেলিন, আলামিন, নাহিদ হাসান, রাকিবসহ যুবদলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার