সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারাদেশরাজশাহী-৬ আসনে ভোটারদের প্রত্যাশায় মুখর নির্বাচনী মাঠ

রাজশাহী-৬ আসনে ভোটারদের প্রত্যাশায় মুখর নির্বাচনী মাঠ

favicon
সাজ্জাদ মাহমুদ সুইট,বাঘা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। প্রতীক বরাদ্দের পর থেকেই শহর থেকে গ্রাম-সবখানেই বাড়ছে নির্বাচনী তৎপরতা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে প্রচারণা, যা গভীর রাত পর্যন্ত চলমান থাকছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির আবু সাইদ চাঁদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর নাজমুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ (হাতপাখা)।

চারঘাট বাজার ও বাঘা মাজারসংলগ্ন এলাকায় ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশে সারি সারি পোস্টারে ছেয়ে গেছে এলাকা। মাইকের শব্দে মুখর চারপাশ। প্রার্থীদের সঙ্গে সাধারণ ভোটারদের কথাবার্তায় উঠে আসছে এলাকার দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার কথা। ভোটাররা বলছেন, এবার তারা মুখের কথায় নয়, কাজের মানুষকে বেছে নিতে চান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহী-৬ আসনের সবচেয়ে বড় সমস্যা পদ্মা নদীর ভাঙন। বছরের পর বছর ভিটেমাটি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বহু মানুষ। পাশাপাশি কর্মসংস্থানের অভাব, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন-এসব বিষয়ও ভোটারদের ভাবনায় বড় জায়গা দখল করে আছে।

তরুণ ভোটারদের সঙ্গে কথা বললে ভিন্ন চিত্র পাওয়া যায়। তারা আধুনিক শিক্ষা ব্যবস্থা, তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন। অনেকেই বলছেন, শুধু রাজনৈতিক পরিচয় নয়, একজন সৎ, যোগ্য ও আধুনিক চিন্তার প্রতিনিধি চান তারা।

বাঘা উপজেলার এক প্রবীণ ভোটার বলেন, “আমরা এমন এমপি চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয়, পাঁচ বছরই আমাদের পাশে থাকবেন। শান্তি, উন্নয়ন আর মানুষের কথা বলবেন-এটাই আমাদের চাওয়া।”
নির্বাচন ঘিরে প্রশাসনও রয়েছে সতর্ক অবস্থানে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি ভোটকেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে টহল দিচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনী মাঠের বর্তমান চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ ও জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। তবে ভোটারদের চূড়ান্ত রায় কার পক্ষে যাবে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।

উল্লেখ্য, রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন। এর মধ্যে চারঘাট উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ১৬৩ জন এবং বাঘা উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ৭৯০ জন ভোটার রয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার