শুক্রবার , ০৮ মে ২০২৬
হোমসারাদেশনাচোলে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন

নাচোলে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন

favicon
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শুক্রবার (২৩ জানুয়ারি) নাচোল কেন্দ্রীয় মন্দিরে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভোর থেকেই নাচোল কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। শুভ্র বসনে সজ্জিত বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে ভিড় জমান স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ। পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এ সময় ভক্তরা দেবীর নিকট বিদ্যা, জ্ঞান ও প্রজ্ঞার আশীর্বাদ প্রার্থনা করেন।

পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণটি নান্দনিক আলোকসজ্জা ও রঙিন আল্পনায় সুসজ্জিত করা হয়। অঞ্জলি প্রদান শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের শিশুদের জন্য দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক অভিভাবক দেবীর সামনে ‘হাতেখড়ি’র মাধ্যমে তাদের সন্তানদের শিক্ষাজীবনের সূচনা করেন।

এদিন কেন্দ্রীয় মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পূজামণ্ডপ পরিদর্শন করেন। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিষ চক্রবর্তী বলেন,
“সরস্বতী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির মিলনমেলা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা নাচোল কেন্দ্রীয় মন্দিরে উৎসবমুখর পরিবেশে দেবীর আরাধনা করছি।”

উল্লেখ্য, নাচোল কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত অসংখ্য পূজামণ্ডপে যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার