রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমরাজনীতিশহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন রাজশাহী মহানগর বিএনপি

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন রাজশাহী মহানগর বিএনপি

favicon
স্টাফ রিপোর্টার :-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে এ জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল হক হারু, রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. গোলাম সাকলাইন ইকোসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ ছাড়া রাজশাহী মহানগরের শ্রমিক নেতা শাহজাহানও কর্মসূচিতে অংশ নেন।

জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী রাজনীতির মূল প্রেরণা। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা রেখে চলেছেন।

তারা আরও বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই রাজশাহী মহানগর বিএনপি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজশাহী মহানগর বিএনপি অতীতের মতো আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার