শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে ৫০ টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে ৫০ টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীতে ৫০ টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকেরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান  উদ্ধারকৃত ৫০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।  

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। 

রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। 

রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

এদিকে হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ৫০ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩ টি, স্যামস্যাং ০৫ টি, শাওমি ১০ টি, রিয়েলমি ০৫ টি, ইনফিনিক্স ০৩ টি, আইটেল ০৩ টি, টেকনো ০১ টি, ওপ্পো ০৩ টি ,পোকো ০১টি, সেম্ফনি ০৩ টি, সনি ০১টি, হুয়াই ০১টি ও হুনোর ০১ টি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার