জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে কম্বল বিতরণ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম–এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাধন,নাজির হাসান ও আনারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হাসান ও মুজিবুল হক মিলন।
এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিপলু, যুবদল নেতা জাকিরুল ইসলাম সজীব, যুবদলের মহানগর সহ-দপ্তর সম্পাদক আখতারুল হাসান অপুসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং মানবিক রাজনীতির আদর্শ অনুসরণের আহ্বান জানান। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।