শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশনওগাঁয় মাদকসহ গ্রেফতার ৭,বিপুল পরিমাণ মাদকউদ্ধার

নওগাঁয় মাদকসহ গ্রেফতার ৭,বিপুল পরিমাণ মাদকউদ্ধার

favicon
মাহবুবুজ্জামান সেতুঃ-

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার মদসহ মোট সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ডিবির একটি দল বদলগাছি থানাধীন চক গোপাল গ্রামে অভিযান চালায়। সেখানে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের বাড়ির পাশে গাঁজা কেনাবেচার সময় বাবু (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি আকাশি রঙের পলিথিন ব্যাগে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে বাবুর দেওয়া তথ্যে একই এলাকার আবু হোসাইন ওরফে উজ্জ্বল (৪০)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাংক থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুইজনকেই গ্রেফতার করা হয়।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে ডিবির আরেকটি দল পত্নিতলা থানাধীন কুন্দন গ্রামে পৃথক অভিযান চালায়। সেখানে পাকা রাস্তার ওপর ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির প্রস্তুতিকালে নুর ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী অমর ফারুক (৩৯)কেও গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বদলগাছি ও পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মহাদেবপুর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রির দায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিপুল পরিমাণ চোরাই মদসহ আটক অপর আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারিদের বিষয়ে জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার