শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে ছাত্রদল নেতা শামীম সরকার!

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে ছাত্রদল নেতা শামীম সরকার!

favicon
সাজ্জাদ মাহমুদ সুইট বাঘা,রাজশাহী, প্রতিনিধি :-

শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শামীম সরকার

তীব্র শীতে বিপর্যস্ত সাধারণ ও বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। তিনি তার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। 

রবিবার ( ১৮ জানুয়ারি) সন্ধার পর তাকে বাঘা বাস স্ট্যান্ড এলাকার রাস্তায় ভ্যান চালক, অটো চালক, বাস শ্রমিক, কুলি ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরন করতে দেখা যায়। 

এদিকে শীতকষ্ট লাঘবে তার এই উদ্যোগে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন, চকরাজাপুর ইউনিয়ন, মধ্যরাতে বাঘা মাজার এলাকার অসহায় ছিন্নমূল মানুষের গায়ে কম্বল তুলে দিতেও দেখা যায়। তার দেওয়া কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষেরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাঘা মাজারে থাকা এক বৃদ্ধা মহিলা বলেন, এই শীতে খুব কষ্টে দিন রাত কাটাচ্ছিলাম। আমার এ বাবা আমাকে একটা কম্বল দিয়েছে; কম্বল পেয়ে আপাতত শীত থেকে বাঁচতে পারব।

বাস স্ট্যান্ড এলাকার কম্বল পাওয়া এক অটো চালক বলেন, আমি রাতে বাইরে থাকি । কম্বল পাওয়ায় শীত নিবারণ করা যাবে।

কম্বল বিতরণের সময় শামীম সরকারের সঙ্গে থাকা সফর সঙ্গীদের থেকে জানা যায়, প্রথম ধাপে বাঘা উপজেলার প্রায় ৫০০০ থেকে ৬০০০ মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করবেন। এবং আগামীতেও তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “তীব্র শীতে অসহায় মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন আমরা আমাদের দায়বদ্ধতা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানাই- নিজেদের সামর্থ্য ভাগাভাগি করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।”

তিনি আরও বলেন, ছাত্রদল সব সময় মানবকল্যাণের কাজে নিয়োজিত। অতীতে আপনারা দেখছেন দেশের বন্যা, প্রচণ্ড তাপমাত্রায় সাধারণ মানুষের পাশে বিভিন্ন কার্যক্রম নিয়ে ছাত্রদল জীবন বাজি রেখে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের শীতের কষ্ট সামান্য লাগব করার জন্য আমাদের এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। আগামীতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার