শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশঅবৈধ অস্ত্র নিয়ে চিন্তিত প্রার্থীরা, উদ্ধারের আশ্বাস দেন পুলিশ সুপার জসিম উদ্দীন

অবৈধ অস্ত্র নিয়ে চিন্তিত প্রার্থীরা, উদ্ধারের আশ্বাস দেন পুলিশ সুপার জসিম উদ্দীন

favicon
উপচার ডেস্ক :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে থানা থেকে লুট হওয়া এবং বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া ৪ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা।

শনিবার (১৭ জানুয়ারী) কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীরা এমন উদ্বেগ প্রকাশ করেন।

এ মতবিনিময় সভার আয়োজন করে কুমারখালী ও খোকসা থানা পুলিশ। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠান শেষ হয় দুপুর আড়াইটার দিকে।

মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জামায়াত ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আনোয়ার খাঁনসহ অন্যরা বলেছেন, ‘৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। পদ্মা-গড়াই নদীতে প্রায় অস্ত্রের ঝনঝনানি চলছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে সুষ্ঠু ভোট সম্ভব হবে না।’ এ সময় তারা অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

পরে কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, ‘৫৫টি অস্ত্র কুষ্টিয়া থেকে খোয়া গিয়েছিল। তার মধ্যে ৩৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি অস্ত্রও নিখোঁজ থাকা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।’

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার