শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমধর্মআজ পবিত্র শবে মেরাজ: মুসলমানদের পুণ্যরাত্রি

আজ পবিত্র শবে মেরাজ: মুসলমানদের পুণ্যরাত্রি

favicon
উপচার ডেস্ক :-

শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ পালিত হচ্ছে। ইসলামের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাত মুসলমানরা ইবাদত ও বন্দেগির মধ্য দিয়ে উদযাপন করবেন।

শবে মেরাজ হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক অধ্যায়, যার মধ্য দিয়ে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে (৬২১ খ্রিস্টাব্দে) এক রাতে হজরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসে (‘ইসরা’) গমন করেন এবং সেখানে নবীদের জামাতে ইমামতি করেন।

এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে (‘মেরাজ’) গমন করেন। এ সফরে হজরত জিবরাইল (আ.) তাঁর সঙ্গে ছিলেন। এই সময়ে তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মা’মুরসহ বিভিন্ন পবিত্র নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

পবিত্র এই রাত উপলক্ষে মুসলমানরা মসজিদ ও নিজ নিজ বাসভবনে কোরআন তিলাওয়াত, জিকির, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার